ভিয়েনা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০০:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : ভোলার চরফ্যাসনে মাদক কেনার টাকা নিয়ে ছেলের সঙ্গে দ্বন্দ্বে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সম্রাটকে রাজনৈতিক প্রতিহিংসায় জড়ানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। সোমবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় চরফ্যাসন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রদল নেতা সম্রাট।

তিনি বলেন, নিহত আবদুর রহিম ভুট্টুর ছেলে আমির হোসেনের সঙ্গে স্থানীয় দুই মাদক ব্যবসায়ী মো. আমজাদ হোসেন ও বেল্লালের মাদক বিক্রির চার হাজার টাকা নিয়ে বিরোধ ছিল। তিনি তাদের মধ্যকার বিরোধ মীমাংসার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন। এ দ্বন্দ্বের জেরে গত শনিবার রাতে দুর্বৃত্তরা আমির হোসেনের বাবা আবদুর রহিমকে কুপিয়ে হত্যা করে বলে তিনি দাবি করেন।

সম্রাট অভিযোগ করেন, একটি মহল তাকে রাজনৈতিকভাবে সুনাম ক্ষুণ্ন করার জন্য ওই হত্যাকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে সাংবাদিকদের কাছে উপস্থাপন করছে। তিনি বলেন, এ হত্যার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার প্রতিপক্ষ নিহতের পরিবারকে দিয়ে তাকে এ হত্যাকাণ্ডে জড়িত বলে সংবাদকর্মীদের কাছে বক্তব্য দেওয়াচ্ছে। এমন একটি হত্যাকাণ্ডে তাকে জড়ানোর ঘটনায় নিন্দা জানিয়ে সম্রাট নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নিহতের ভাই মো. মফিজ বলেন, তার ভাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে সম্রাটের কোনো সম্পর্ক নেই। যারা এ হত্যাকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে তারা মামলা করবেন। একটি মহল হত্যাকাণ্ডটিকে ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

আপডেটের সময় ০২:০০:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬