ভিয়েনা ০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এক মাস পর ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা মক্কা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ প্রকল্প টাঙ্গাইলেও নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা হরমুজ প্রণালীর কাছে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে আগুন : ইরান রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নাগরপুরে মাদকের টাকা না পেয়ে বাবাকে হত্যা, ছেলে পলাতক সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপ

এভারকেয়ারে নেয়া হলো গুলিবিদ্ধ ওসমান হাদীকে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১৮৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়।
এদিন ঘটনার পর থেকেই পুলিশ ও সিআইডি সদস্যরা তদন্ত শুরু করে। সেই এলাকায় তল্লাশি চালিয়ে দুটি গুলির খোসা উদ্ধার করে সিআইডি। গুরুত্বপূর্ণ আলামত হিসেবে গুলির খোসাগুলো জব্দ এবং পরীক্ষা করে অস্ত্রের ধরন ও গুলির উৎস শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। সেই সাথে পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে।
এর আগে, দুপুরে নির্বাচনী প্রাচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হাদিকে গুলি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আড়াইটার দিকে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসেন। মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, হাদির মস্তিষ্কে গুলি লেগেছে, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অস্ত্রোপচার চলছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

এক মাস পর ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এভারকেয়ারে নেয়া হলো গুলিবিদ্ধ ওসমান হাদীকে

আপডেটের সময় ০৪:০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫