ভিয়েনা ০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ষষ্ঠবারের মতো শ্রেষ্ঠ ওসি লালমোহন থানার সিরাজুল ইসলাম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৬:২২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ১৯৭ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম ষষ্ঠবারের মতো জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হয়েছেন।

বুধবার সকাল ১০টায় ভোলা জেলা পুলিশ লাইনে মাসিক কল্যাণসভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ভোলা জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ শফিকুল হক।

সভায় জেলার বিভিন্ন থানার সার্বিক কার্যক্রম, অপরাধ দমন, মামলা নিষ্পত্তি, থানা ব্যবস্থাপনা ও জনসেবামূলক কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে ওসি মোঃ সিরাজুল ইসলামকে আবারও জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করা হয়।

ওসি মোঃ সিরাজুল ইসলাম তার কর্মদক্ষতা, সততা, মানবিক আচরণ ও নেতৃত্বের গুণে লালমোহন থানাকে একটি জনবান্ধব থানায় রূপ দিয়েছেন বলে সহকর্মীরা জানান।

অর্জন প্রসঙ্গে ওসি সিরাজুল ইসলাম বলেন, “এই সম্মান আমার টিমের প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম ও লালমোহনবাসীর সহযোগিতার ফল। আমি এই স্বীকৃতি তাদেরই উৎসর্গ করছি।”

উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর থেকে এটি তার ষষ্ঠবারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়া, যা ভোলা জেলায় বিরল সম্মান হিসেবে বিবেচিত হচ্ছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ষষ্ঠবারের মতো শ্রেষ্ঠ ওসি লালমোহন থানার সিরাজুল ইসলাম

আপডেটের সময় ০৬:২৬:২২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫