ভিয়েনা ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যা সহনশীলতা কর্মসূচির আওতায় চারা গাছ বিতরণ ও কর্মশালা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ১৩৮ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভা কেন্দ্রে বন্যা সহনশীলতা কর্মসূচির আওতায় চারা গাছ বিতরণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের আয়োজনে এবং সমন্বিত বন্যা সহনশীল কর্মসূচি ( (Integrated Flood Resilience Programme – IFRP )-এর সহায়তায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

কর্মসূচির আওতায় স্থানীয় জনগণের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এর মাধ্যমে গ্রামীণ পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বন্যা-পরবর্তী সময়ের জীবিকা উন্নয়নে উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সেক্রেটারি জিয়াউল হক শাহিন, নির্বাহী সদস্য সাদেকুল আলম খোকা, আজাদ খান ভাসানী, আজীবন সদস্য মির্জা দেলোয়ার হোসেন শিবলু এবং ইউনিট লেভেল অফিসার ইজ্জত আলী খান মাজুসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বন্যা সহনশীলতা কর্মসূচির আওতায় চারা গাছ বিতরণ ও কর্মশালা অনুষ্ঠিত

আপডেটের সময় ০৩:১৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫