ভিয়েনা ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে অপরিকল্পিত বাড়িঘরে বাধাগ্রস্ত পানি নিষ্কাশন, আমন আবাদে ভোগান্তি লালমোহনে ওয়েস্টার্ন পাড়া ক্রীড়া চক্রের নতুন কমিটি, সভাপতি শাহীন-সম্পাদক রাহাত সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ রোটারি ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে টিফিন টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন বাবার আদর্শে মাদ্রাজের খেটে-খাওয়া মানুষের পাশে সায়েম মালতিয়া লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লালমোহনে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ২২৮ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে দিনব্যাপী ‘ট্রেনিং প্রোগ্রাম অন আউটকাম বেইজড এডুকেশন (ওবিই)’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা ১১ নভেম্বর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ গোলাম মর্তুজা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহ আদিল ইশতিয়াক আহমদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষকদের মূল্যায়ন শিক্ষার্থীদের মাধ্যমেই হয়ে থাকে। তাই শিক্ষার্থীদের আচরণ শিক্ষকদের প্রতি যেমন সহিষ্ণু হবে, তেমনি শিক্ষকদেরও শিক্ষার্থীদের প্রতি সহিষ্ণু আচরণ করতে হবে। তিনি আরও বলেন, ‘আমরা যদি একজন শিক্ষার্থীকে শিক্ষিত করে তুলি কিন্তু ভালো আচরণের শিক্ষা দিতে না পারি, তাহলে এর কোনো অর্থ হয় না, কারণ সে কর্মক্ষেত্রে সফল হতে পারবে না।’

তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক শিক্ষা প্রদানের ওপর গুরুত্ব দিতে।

প্রশিক্ষণ কর্মশালায় বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) এবং ফার্মেসি বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

লালমোহনে অপরিকল্পিত বাড়িঘরে বাধাগ্রস্ত পানি নিষ্কাশন, আমন আবাদে ভোগান্তি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেটের সময় ০১:৩৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫