ভিয়েনা ১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত

লালমোহনে পুকুর থেকে পরিচ্ছন্নকর্মীর লাশ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ১৪৪ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলার সদর ইউনিয়নের উত্তর ফুলবাগিচা এলাকার একটি পুকুর থেকে রিজিয়া বেগম (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত রিজিয়া বেগম লালমোহন পৌরসভার পরিচ্ছন্নকর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন লালমোহন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আজিজ।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “রিজিয়া বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।”
ঢাকা/ইবিটাইমস/এসএস

টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে পুকুর থেকে পরিচ্ছন্নকর্মীর লাশ উদ্ধার

আপডেটের সময় ০৮:১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫