ভিয়েনা ০৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

হারামজাদা সাংবাদিক আছে না গেছে; বললেন আনসার কর্মকর্তা খুশি খাতুন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৭:০০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ১২৭ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ :  হারামজাদা সাংবাদিক এখনো আছে না চলে গেছে, আপনি কি হারামজাদা সাংবাদিকের সামনে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছেন। মোবাইলের অপরপ্রান্ত থেকে উপজেলা সহকারী মহিলা আনসার প্লাটুন কমান্ডার রেবেকা খাতুনের সাথে এমন ভাষায় কথাগুলো বলছিলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা খুশি খাতুন। 

মহেশপুরে আনসার ও ভিডিপি সদস্যকে দেওয়া পাকা ঘর তৈরিতে রঙ্গিং টিনের পরিবর্তে নিন্মমানের সাদা টিনে রঙ্গিং রং করা হচ্ছে এমনি তথ্য পেয়ে ঘটনাস্থলে যায় কালবেলার মহেশপুর উপজেলা প্রতিনিধি শামীম খান জনী।

সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা খুশি খাতুন। গণমাধ্যমকর্মীকে দেখেই তিনি তেলে বেগুনে জ্বলে উঠেন। কোন কিছু জানতে চাওয়ার আগেই তিনি সাংবাদিকের সাথে খারাপ আচারণ করেন এবং দ্রত সেখান থেকে চলে যান।

কিছুক্ষণ পর ঘর বরাদ্ধ পাওয়া সহকারী মহিলা আনসার প্লাটুন কমান্ডার রেবেকা খাতুনকে ফোন করেন তিনি।
ফোনে তিনি রেবেকা খাতুনকে বলেন, হারামজাদা সাংবাদিক এখনো আছে না চলে গেছে,আপনি কি হারামজাদা সাংবাদিকের সামনে দাড়িয়ে আমার সাথে কথ বলছেন। এমনি একাধিক বার হারামজাদা বলে সাংবাদিককে গালি দিতে শোনা যায়। 

কালবেলার উপজেলা প্রতিনিধি শামীম খান জনী বলেন, সংবাদ সংগ্রহ করাই সাংবাদিকদের কাজ, আর সঠিক তথ্যে দিয়ে সহযোগিতা করা একজন সরকারী কর্মকর্তার দায়িত্ব। কিন্তু আনসার কর্মকর্তা খুশি খাতুন তার উল্টো। তার বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির সংবাদ প্রকাশ করলেই কোন এক অপশক্তির কারণে সেই সাংবাদিককে হয়রানির স্বীকার হতে হয়।

তিনি আরও বলেন, ইতিপূর্বে তার বিরুদ্ধে কালবেলাসহ বেশ কয়েকটি জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় ঘুস চাওয়াসহ অনিয়ম দূর্নীতির সংবাদ প্রকাশ হলেও তিনি রয়েছেন বহাল তবিয়তে। তার জেরে আমাকে গালি গালজ করাসহ অশোভন আচারণ করেছে। আমি আনসার কর্মকর্তা খুশি খাতুনের দৃষ্টাস্ত মুলক শাস্তি ও দ্রত বদলি চাই।

প্রসঙ্গত,গত ২২ সেপ্টম্বরে ঝিনাইদহের মহেশপুরে আনসার ও ভিডিপি সদস্যেকে দেওয়া পাকা ঘর তৈরিতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী দিয়ে ঘর তৈরি করার ফলে নতুন ঘরে ওঠার আগেই দুশ্চিন্তার ভাজ পড়েছে উপজেলা সহকারী মহিলা আনসার প্লাটুন কমান্ডার রেবেকা খাতুন কপালে। এই শিরোনামে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রচার হয়। 

পরে নিন্মমানের জানালা পরিবর্তন করলেও ইস্টিমেটে রঙ্গিং টিনের জায়গায় নিম্নমানের সাদা টিন পরিবর্তন না করে,সেই টিনে রং করে দেওয়া হয়েছে।

মোবাইলে সাংবাদিককে গালমন্দ করার বিষয়ে জানতে চাইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা খুশি খাতুন বিষয়টি অস্বীকার করেন।

ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হারামজাদা সাংবাদিক আছে না গেছে; বললেন আনসার কর্মকর্তা খুশি খাতুন

আপডেটের সময় ০৭:১৭:০০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫