ভিয়েনা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর !

লালমোহনে ইলিশ সংরক্ষণ অভিযানে যত অর্জন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ১৭২ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেক ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত সারাদেশের নদ, নদী ও সাগর মোহনায় সকল ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা ছিল। মা ইলিশ রক্ষায় সারাদেশের ন্যায় ভোলার লালমোহন উপজেলায়ও  কঠোরভাবে পরিচালনা করা হয় অভিযান। উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের যৌথ উদ্যোগে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে চালানো হয় এই অভিযান। টানা ২২ দিন সংশ্লিষ্টদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সফলভাবে এই উপজেলায় শেষ হয় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এ লালমোহন উপজেলায় মোট ৯৭টি অভিযান চালানো হয়। মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ২৭টি। ইলিশ মাছ জব্দ করা হয়েছে ৫৬৭ কেজি। অভিযানে জব্দ করা হয় সাড়ে ৩ লাখ মিটার অবৈধ জাল। ২২ দিনের অভিযানে জরিমানা আদায় করা হয় ২১ হাজার টাকা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে মাছ শিকারে নামায় ৩১ জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া অভিযানে জব্দকৃত নৌকা ২ লাখ ৫২ হাজার আটশত টাকায় নিলামে বিক্রি করা হয়। এর মাধ্যমে জেলায় সর্বোচ্চ সংখ্যক অভিযান ও নিলামের অর্থ আদায় করেছে লালমোহন উপজেলা।

লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহম্মদ আখন্দ বলেন, উপজেলা প্রশাসন, মৎস্য দফতর, পুলিশ ফোর্স ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে  ভবিষ্যতে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে সরকার ঘোষিত সব ধরনের অভিযান আরো সুন্দর ও কঠোরভাবে পরিচালনা করা হবে।

এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমাদের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করেছেন। নদীগুলোতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করেছেন। যার মাধ্যমে আমরা এবারের নিষেধাজ্ঞা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ইলিশ সংরক্ষণ অভিযানে যত অর্জন

আপডেটের সময় ০২:২৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫