ভিয়েনা ০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বোলারদের দাপটে সেমিফাইনালে বাংলাদেশ টাঙ্গাইলে সাংবাদিকদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ লালমোহনে পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২ দুর্বৃত্তদের হামলায় সাময়িক বরখাস্ত আনসার সদস্য নিহত ফারুক চেয়ারম্যান হত্যা মামলার খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ কালিহাতীতে পানি প্রবাহহীন ডোবার ওপর ১৫ কোটি টাকার সেতু, অপচয়ের আশঙ্কা লালমোহনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত টাঙ্গাইলে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

পরিস্থিতি উন্নত হলে ভিসা কার্যক্রম বাড়ানো হবে – ভারতীয় হাইকমিশনার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৩৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশের নাগরিকদের জন্য বিপুলসংখ্যক মেডিকেল ভিসা ইস্যু করা হচ্ছে। আমরা আশা করি পরিস্থিতি উন্নত হলে ভিসা কার্যক্রম বাড়ানো হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রনদা প্রসাদ সাহার পুরোনো দুর্গা মন্দির পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রণয় কুমার ভার্মা বলেন, দুর্গাপূজা একটি মহা উৎসব। বাংলাদেশ ও ভারত দুর্গাপূজার উৎসব একইভাবে পালন করে থাকে। আশা করি দুর্গাপূজা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। তিনি সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

এই সময় কুমুদিনী হোমসের কর্মকর্তারা ফুল দিয়ে ভারতের হাইকমিশনারকে বরণ করে নেন। কুমুদিনী হোমস কর্তৃপক্ষ তাকে মন্দিরের ইতিহাস ও সংস্কার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

এছাড়াও কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, কানাডার হাইকমিশনার অজিত সিং, নেপালের রাস্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভারতের হাইকমিশনারের এ সফর দুই দেশের পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পরিস্থিতি উন্নত হলে ভিসা কার্যক্রম বাড়ানো হবে – ভারতীয় হাইকমিশনার

আপডেটের সময় ০৭:৫৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫