ভিয়েনা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ইউক্রেনের দক্ষিণে রুশ হামলায় নিহত ৩ কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকবিলায় বিমান প্রতিরক্ষা সক্রিয় : সেনাবাহিনী

ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা ছুড়েছে হুতিরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১১২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির সাম্প্রতিক মিসাইল হামলার জবাবে দেশটিতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ফের ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে হুতিরা। সোমবার (২৯ সেপ্টেম্বর) টাইমস অব ইসরায়েলের খবরে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, কিছুক্ষণ আগে ইয়েমেনের হুতিদের ইসরায়েলে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো আঘাত বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে টাইমস অব ইসরায়েল বলেছে, ঘটনার সময় মধ্য ইসরায়েল এবং দক্ষিণ পশ্চিম তীরের বেশ কয়েকটি বসতিতে সাইরেন বেজে ওঠে।

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিরা ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে বারবার আক্রমণ করে আসছে। গোষ্ঠীটি জানায়, তারা গাজার সমর্থনে এবং হামাস ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান হামলা ও আগ্রাসনের জবাবে এমন প্রতিক্রিয়া দেখিয়ে আসছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা ছুড়েছে হুতিরা

আপডেটের সময় ০৭:১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫