ভিয়েনা ১০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ রাজাপুরে মাদকবিরোধী অভিযান, যুবকের দেড় বছরের জেল মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, নবজাতকের দায়িত্ব নিল সমাজসেবা নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে মিন্টু-রাজীব জয়ী ঝিনাইদহে নিহত ৫২ পরিবার পেল ৫ লাখ টাকা করে গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করছে ইসরাইল, অভিযোগ অ্যামনেস্টির লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ আমিরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১

কাঠালিয়ায় মামলায় জড়ানোর প্রতিবাদে বিএনপি’র মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • ১২৯ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সাগর ও মিয়াজী দরবারের সভাপতি মো. মজিনরুজ্জামান মিয়াজীসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা ও কাঠালিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল জলিল মিয়াজীর মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ মে) সকাল ১১ টায় চিংড়াখালী মিয়াজী দরবারের সামনের মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় বিএনপি’র নেতাকর্মী, দরবারের ভক্তবৃন্দ, চিংড়াখালী সিনিয়র-মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও এলাকার সাধারণ মানুষ।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন সাগর, মিয়াজী দরবার শরীফের সভাপতি মাওলানা মো. মনিরুজ্জামান মিয়াজী, চিংড়াখালী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিন হাওলাদার, সহকারী অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন।
বক্তারা বলেন, ব্যারিস্টার শাহজাহান ওমরের দোসর আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল মিয়াজী জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি। তিনি কিভাবে বিএনপি’র নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। অবিলম্বে এই আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল মিয়াজীর উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে গ্রেফতারের দাবি জানাি।
২০০৭ কাল থেকে আব্দুল জলিল মিয়াজী আনোয়ার হোসেন সাগর মিয়াজি ও মাওলানা মনিরুজ্জামান মিয়াজিকে একের পর এক মামলা দিয়ে হয়রানি করে আসছে। সর্বশেষ গত ২৭ এপ্রিল কাঠালিয়া থানায় উভয়কে আসামি করে একটি মামলা দায়ের করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাঠালিয়ায় মামলায় জড়ানোর প্রতিবাদে বিএনপি’র মানববন্ধন

আপডেটের সময় ০২:৫৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫