ভিয়েনা ০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

চরফ্যাশনে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন 

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২১:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ১১১ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : ভোলার চরফ্যাশনের চরমানিকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আব্বাস পাটওয়ারীকে হত্যা চেষ্টাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে দক্ষিণ আইচা বাসস্ট্যান্ড সংলগ্ন সদর রোডে এ মানববন্ধন করেন মানিকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও সমর্থকরা। পরে সন্ধ্যায় দক্ষিণ আইচা বাজারে দাবীতে বিক্ষোভ মিছিল বের করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদ সিকদার, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সোহাগ। 
বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্য হামলাকারী সন্ত্রাসী জামালসহ সকল আসামীদের কে গ্রেফতার করে আইনের মুখোমুখি দাড় করাতে হবে। তা না হলে তারা তাদের বিক্ষোভ মিছিল ও অন্যান্য কর্মসূচি অব্যহত থাকবে।
উলেখ্য- গত মঙ্গলবার রাতে স্বেচ্ছাসেবক দল নেতা আব্বাস পাটওয়ারীকে দক্ষিণ আইচা থানার সৌদি হাসপাতাল সংলগ্ন এলাকার মুজাহার তালুকদার বাড়ীর কাছে জামাল উদ্দিন নামের এক স্থানীয় যুবক ও তার দলবলসহ আব্বাস পাটওয়ারীকে আটক করে গলায় গামছা পেচিয়ে হত্যার চেষ্টা করা হয়। এলাকার লোকজনের ডাক চিৎকারের পর আশপাশের মহিলারাসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন।  প্রথমে তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়। আব্বাস পাটওয়ারী বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় রোববার আব্বাস পাটওয়ারীর স্ত্রী কুলছুম বাদী হয়ে জামাল উদ্দিনসহ ১০ জন আসামী করে দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করেন।
দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভুইয়া জানান, আব্বাস পাটওয়ারীর স্ত্রী কুলছুম বাদী মামলা করেছেন। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন 

আপডেটের সময় ০৬:২১:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫