ভিয়েনা ০৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৭১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
শুক্রবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন তিনি।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ৪ দিনের সরকারি সফরে গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশে আসেন অ্যান্তোনিও গুতেরেস।
সফরকালে জাতিসংঘ মহাসচিব আজ দিনের শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন এবং সেখানে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন।
প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানও হোটেলে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন এবং রোহিঙ্গা সংকট সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
বৈঠকের পর জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।
কর্মকর্তারা জানিয়েছেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা বৃদ্ধির জন্য জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ‘আহ্বান’ জানাবেন বলে আশা করা হচ্ছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ

আপডেটের সময় ১২:৩৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫