ভিয়েনা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু আজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • ৪৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বতীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন দফা রাজনৈতিক সংলাপ আজ (শনিবার) শুরু করতে যাচ্ছে। প্রথম দিনে শনিবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলের মধ্যে অনুষ্ঠেয় এই সংলাপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং কয়েকটি বড় রাজনৈতিক দল অংশ নেবে।

গত ২ অক্টোবর এখানে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাষ্ট্রযন্ত্রের সংস্কারের লক্ষ্যে গঠিত ছয়টি কমিশনের কার্যক্রম এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শনিবার থেকে উপদেষ্টা পরিষদ আবারও প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে।

তিনি বলেন, ‘উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোকে কমিশনের উন্নয়ন সম্পর্কে অবহিত করবে। উপদেষ্টাগণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের (রাজনৈতিক নেতাদের) সাথে মতবিনিময় করবেন এবং তাদের পরামর্শ চাইবেন।’

তিনি বলেন, সংলাপ চলবে এবং সব শীর্ষস্থানীয় রাজনৈতিক দল আলোচনায় যোগ দেবে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু আজ

আপডেটের সময় ১০:৩৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪