ভিয়েনা ১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয় ১-১ গোলে ড্র দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে লালমোহনে সংবর্ধনা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু, পরিবেশ দেখে ক্ষুব্ধ

চট্টগ্রামে পুলিশের ব্যারিকেড ভেঙে আদালত চত্বরে বিক্ষোভকারীরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
  • ১২৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: দেশজুড়ে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে বুধবার (৩১ জুলাই) চট্টগ্রামে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ ও বিজিবির ব্যারিকেড ভেঙে চট্টগ্রাম আদালতে প্রবেশ করেন বিক্ষুব্ধরা। পরে আন্দোলনকারীদের সাথে যোগ দেয় বিএনপিপন্থী আইনজীবীরা।

এর আগে বুধবার সকাল ১১টা থেকে লালদিঘি এলাকায় আন্দোলনকারী বিক্ষোভ করে। প্রায় আধাঘন্টা সড়কে অবস্থান নিয়ে আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে ১১টা ৪০ মিনিটে পুলিশের ব্যারিকেড ভেঙে আদালতে ঢুকে পড়ে। এ সময় আন্দোলনকারীদের এগিয়ে নিতে বিএনপিপন্থী আইনজীবীরা স্লোগান দিয়ে তাদের স্বাগত জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রনে চট্টগ্রাম আদালত এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার আব্দুল ওয়ারীশ গণমাধ্যমকে বলেন, কারফিউ শিথিল হলেও সভা-সমাবেশ না করাসহ সাধারণ যে বিধি-নিষেধ, সেগুলো তো কার্যকর। তাই যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগে সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে আজ বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের এই ঘোষণা দেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চট্টগ্রামে পুলিশের ব্যারিকেড ভেঙে আদালত চত্বরে বিক্ষোভকারীরা

আপডেটের সময় ১১:০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪