ভিয়েনা ০৯:১০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণ মিছিল বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেল স্ত্রী সরকার মানবপাচার রোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

পরিস্থিতি স্বাভাবিক হলে এইচএসসি পরীক্ষা নেয়ার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে: শিক্ষামন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
  • ১০১ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: ছাত্র শিক্ষকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক হলে এইচএসসি পরীক্ষা গ্রহন ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকালে কোটা আন্দোলনে গুলিবিদ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী নওফেল বলেন, আর কোনো মায়ের বুক খালি হোক সেটা চাইনাঙ। কেউ তার বাবাকে হারিয়েছে, বোন তার ভাইকে হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে। আর এমন অবস্থা হোক সেটি আমরা চাই না।  পরিস্থিতি শান্ত হলে এইচএসসি পরীক্ষা নেয়া ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।

এইচএসসি পরীক্ষার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সঙ্গে বসে সিদ্ধান্ত নেয়া হবে। এইচএসসি পরীক্ষার রি-শিডিউলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বন্যার কারণে সিলেট বিভাগে আমাদের পরীক্ষা নেয়া হয়নি, পরিস্থিতি স্বাভাবিক হলে সেগুলোরও রি-শিডিউল করা হবে।

তিনি বলেন, আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, তাদের নির্মমভাবে পিটিয়ে আহত করেছে এবং তাদেরকে কীভাবে মেরে হল থেকে ফেলে দেয়া হয়েছে। একজন শিক্ষার্থী আইসিইউতে আছে। অনেক শিক্ষার্থী চিকিৎসা সেবা নিয়ে চলে গেছে। আমরা অনেক সাধারণ গুলিবিদ্ধ রোগীদের সঙ্গে কথা বলেছি, তারা কীভাবে গুলিবিদ্ধ হলো, কেন তারা ঢাকায় এলো সে বিষয়টি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী খোঁজখবর নিচ্ছে। এদের মধ্যে অনেকেই এই হত্যার সাথে জড়িত আছে, আমরা বলেছি তাদেরও চিকিৎসা সেবা দিতে।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পরিস্থিতি স্বাভাবিক হলে এইচএসসি পরীক্ষা নেয়ার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে: শিক্ষামন্ত্রী

আপডেটের সময় ০৮:৩২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪