ভিয়েনা ০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবিগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন আকবর স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

ঢাকা কলেজের সামনে সংঘর্ষে আহত একজন মারা গেছেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • ৫৪ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: রাজধানীর ঢাকা কলেজের সামনে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত হয়ে অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়া অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর।

এর আগে দুপুর ১২টা থেকে সায়েন্সল্যাব, নিউমার্কেট এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। তাদের একটু দূরেই অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরপর তাদের উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় ককটেল বিস্ফোরণও ঘটানো হয়। সংঘর্ষের ফলে সায়েন্সল্যাব, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, ঢাকা কলেজ, ধানমন্ডি ও গ্রিন রোডের একাংশে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে লাঠি রয়েছে। তাদের অনেকেই ইট-পাটকেল ছুড়ছেন। হেলমেট পরা অবস্থায়ও আছেন অনেকে। ছাত্রলীগের পক্ষে মাঝবয়সী লোকজনকেও হামলা করতে দেখা গেছে।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকা কলেজের সামনে সংঘর্ষে আহত একজন মারা গেছেন

আপডেটের সময় ০২:৩৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪