ভিয়েনা ০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীও আহত নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত গড়ে উঠবে জ্বালানি অবকাঠামো: প্রধানমন্ত্রী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা আদালতের রায়ের পরও জমি দখলের অভিযোগ, প্রতিকার চান আনোয়ার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কালিহাতীতে সুজন সাহা গ্রেপ্তার ব্যক্তির উদ্যোগে বদলে গেল টাঙ্গাইলের ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা ‘আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছেন’: ইরানের প্রধান আলোচক

গভীর রাতে স্লোগানে উত্তাল ঢাবি, ছাত্রলীগের ৪ নেতার পদত্যাগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • ১৩৮ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৪ নেতাও পদত্যাগ করেছেন।

রোববার (১৪ জুলাই) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে বের হয়ে আসেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘তুমি কে আমি কে- রাজাকার রাজাকার’, ‘এই বাংলার মাটি- রাজাকারের ঘাঁটি’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

রাত পৌনে ১টাযর দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে অবস্থান নেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এসে যুক্ত হয়েছেন ইডেন কলেজের শিক্ষার্থীরাও।

এদিকে বিভিন্ন হলে সাধারণ শিক্ষার্থীদের মিছিলে অংশ নিতে ছাত্রলীগের নেতারা বাধা দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, বিজয় একাত্তর, সূর্য সেন হল, মুহসীন হল, স্যার এ এফ রহমান, সার্জেন্ট জহুরুল হল, রোকেয়া হল, শামসুন্নাহার হলে ছাত্রলীগ থেকে বাধা দেওয়া হয়েছে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘শেখ হাসিনার বক্তব্য, প্রত্যাহার করতে হবে।’

এদিকে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাত্রলীগের চার নেতা পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া গেছে। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের গণ যোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মাছুম শাহরিয়ার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা উপ সম্পাদক রাতুল আহমেদ শ্রাবণ, কবি জসীমউদ্দিন হল ছাত্রলীগের দুই নেতা রাসেল হোসেন, রাফিউল ইসলাম রাফি।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গভীর রাতে স্লোগানে উত্তাল ঢাবি, ছাত্রলীগের ৪ নেতার পদত্যাগ

আপডেটের সময় ০৯:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪