ভিয়েনা ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীও আহত নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত গড়ে উঠবে জ্বালানি অবকাঠামো: প্রধানমন্ত্রী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা আদালতের রায়ের পরও জমি দখলের অভিযোগ, প্রতিকার চান আনোয়ার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কালিহাতীতে সুজন সাহা গ্রেপ্তার ব্যক্তির উদ্যোগে বদলে গেল টাঙ্গাইলের ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা ‘আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছেন’: ইরানের প্রধান আলোচক

নতুন কর্মসূচির ঘোষণা কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • ১২৯ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কারের একদফা দাবিতে আগামীকাল শনিবার সারাদেশের সব বিশ্ববিদ্যালয়-কলেজ ও ৬৪ জেলায় অনলাইন ও অফলাইন প্রতিনিধি বৈঠক এবং সন্ধ্যা ৬টায় পরবর্তী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার ১২ জুলাই) শাহবাগ মোড়ে সমাবেশ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার নতুন এ কর্মসূচির ঘোষণা দেন।

আবু বাকের মজুমদার বলেন, বৃহস্পতিবার আন্দোলনে কুমিল্লা, চট্টগ্রাম, শেকৃবিসহ অন্যান্য জায়গায় শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে, টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সভাপতি সমন্বয়ককে মেরেছে। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সমাবেশে।

এসময় তিনি বলেন, সমন্বয়কদের অভয় দিয়ে জানাতে চাই, কেউ যদি আমাদের ওপর হামলা চালায় তাহলে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব।’

তিনি বলেন, ‘বৃহস্পতিবার কুমিল্লায় এক সাংবাদিক বন্ধুর ওপর পুলিশ হামলা করেছে। ঢাকার শাহবাগে  আন্দোলনকে বিতর্কিত করতে সাংবাদিকদের ওপর হামলা করেছে একটি কুচক্রী মহল।

তিনি বলেন, সাংবাদিকরা গত ৫ জুন থেকে নিরলসভাবে শিক্ষার্থীদের দাবির পক্ষে কাজ করে যাচ্ছেন। এই হামলার নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তির দাবি করা হয় সমাবেশ।

কর্মসূচি ঘোষণা করে আবু বাকের বলেন, শনিবার (১৩ জুলাই) অনলাইন-অফলাইনে সব বিশ্ববিদ্যালয় ও জেলা জেলায় জেলায় সমন্বয়কদের মধ্যে প্রতিনিধি বৈঠক করা হবে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ আন্দোলনের বিভিন্ন হলের শিক্ষার্থী সংগঠিত হতে থাকেন। এসময় কয়েক হাজার শিক্ষার্থী কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিকেলে সাড়ে ৫টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নতুন কর্মসূচির ঘোষণা কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের

আপডেটের সময় ০৪:৪৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪