ভিয়েনা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

৩ মাস পর কারামুক্ত বিএনপি নেতা আমিনুল হক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
  • ৫৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: তিন মাস ছয় দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। তার বিরুদ্ধে থাকা ১২ মামলার সবগুলোতে জামিন হওয়ার পর বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) আমিনুল হকের কারামুক্তির বিষয়টি জানিয়েছেন তার বড় ভাই মঈনুল হক। তিনি জানান, আমিনুল হক শারীরিকভাবে অসুস্থ। তাকে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকতে হবে।

গত বছরের ২ নভেম্বর আমিনুল হককে গুলশান-২ নম্বর এলাকা থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা বিভিন্ন থানায় ১২ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এসব মামলায় দুই দফায় তাকে ১১ দিন রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডে থাকাবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তার কিডনিতে পাথর ধরা পড়ে।

মঈনুল হক তার ভাইয়ের জন্য দোয়া চেয়ে বলেছেন, সুস্থ হয়ে আবারও রাজনীতির মাঠে ফিরবেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৩ মাস পর কারামুক্ত বিএনপি নেতা আমিনুল হক

আপডেটের সময় ০৬:০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪