ভিয়েনা ১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী

কারও অঙ্গুলি হেলনে দেশ চলবে না, ড. ইউনূসের উদ্দেশে আইনমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪
  • ১০৬ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: ড. মুহাম্মদ ইউনূস দেশের আইন, আদালত ও গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এমন অভিযোগ এনে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। তিনি যত প্রভাবশালীই হোন না কেনো, কেউই আইনের ঊর্ধ্বে নন। কারও অঙ্গুলি হেলনে দেশ চলবে না।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইনমন্ত্রী। এসময় আইনমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের মামলা, সাজা প্রদান ও আপিল এবং সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

ড. ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের করা মামলার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ড. ইউনূসের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে সাজা দিয়েছেন। বিচারিক আদালতের এ সাজার বিরুদ্ধে তিনি আপিল করেছেন। আদালত তাকে স্থায়ী জামিন দিয়েছে। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই। সরকার তাকে নাজেহাল করার জন্য কোনো ধরনের মিথ্যা মামলা দেয়নি। এ মামলা ও বিচার প্রক্রিয়ার সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই।

সুপ্রিম কোর্টের সিনিয়র এ আইনজীবী মামলার বিষয়ে আরও বলেন, বিদেশে ছড়ানো হচ্ছে- ড. ইউনূস বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোকে মিথ্যা এবং আমরা (সরকার) তাকে হয়রানির জন্য এ মামলা করে করছি। এ বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে- আমরা তাকে হয়রানির জন্য কোনো মামলা দায়ের করিনি।

আইনমন্ত্রী বলেন, ড. ইউনূসের বিরুদ্ধে দায়ের হওয়া এ মামলাকে কেন্দ্র করে দেশের আদালত, বিচার বিভাগ এবং বাংলাদেশের মর্যাদা, গণতন্ত্র ও ন্যায়বিচারের ধারাবাহিকতাকে ক্ষুণ্ণ করার জন্য একটি অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় এখন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এটিকে আমাদের মোকাবিলা করতে হবে। বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম দেশ। আমরা কারও অঙুলি হেলনে চলি না। আইন অনুযায়ী দেশ চলবে।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কারও অঙ্গুলি হেলনে দেশ চলবে না, ড. ইউনূসের উদ্দেশে আইনমন্ত্রী

আপডেটের সময় ০৪:৪৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪