ভিয়েনা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • ৩৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: শপথ নিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা। বুধবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এর আগে নিয়মানুযায়ী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে নিজেই শপথ গ্রহণ করেন।

শপথ নিতে বুধবার সকাল থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেন। সংসদ ভবনের ১২ নম্বর গেট দিয়ে তারা ভেতরে প্রবেশ করেন। পরে সকাল ১০টা ৮ মিনিটে স্পিকার শপথকক্ষে প্রবেশ করেন।

শপথগ্রহণ শেষে সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। এরপর সচিবের দপ্তরে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন। আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদ শপথ নেবে। এর আগে মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ করে।

উল্লেখ্য, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ ২২২টি, জাতীয় পার্টি ১১টি ও স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে জয়ী হয়েছেন। পাশাপাশি একটি করে আসনে জয়ী হয়েছে আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। এছাড়া বাংলাদেশ কল্যাণ পার্টি পেয়েছে একটি আসন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা

আপডেটের সময় ০৫:৩০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪