ভিয়েনা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ

শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় থাকছে চমক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • ৩৪ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ। বুধবার (১০ জানুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ। পরদিন বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। আর নতুন মন্ত্রিসভায় বেশ কিছু চমক থাকছে বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের মন্ত্রিসভায় বেশ কিছু নতুন মুখ আসছে। এ ছাড়া গতবারের কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বেশ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী বাদ পড়তে পারেন।

সূত্রমতে, নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়ার ক্ষেত্রে আলোচনায় রয়েছেন- সাবেক আমলা ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, জ্বালানি বিশেষজ্ঞ ও আইনের অধ্যাপক ড. সেলিম মাহমুদ, বিমানের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেটার মাশরাফী বিন মর্তুজা। এ ছাড়া সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মির্জা আজম, আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ আরও বেশ কয়েকজন আলোচনায় রয়েছেন।

এ ছাড়া নতুন মন্ত্রিসভায় পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের।

বাদ পড়তে পারেন যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রী:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নেই বাদ পড়েন শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ ছাড়া মনোনয়ন পেয়েও বিজয়ী হতে পারেননি পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এই ছয়জন নতুন মন্ত্রিসভায় আসছেন না, তা মোটামুটি নিশ্চিত। এ ছাড়া বয়স ও শারীরিক অবস্থার বিবেচনায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং মহিলা ও শিশু প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা নতুন মন্ত্রিসভায় স্থান না-ও পেতে পারেন।

শেখ হাসিনার মন্ত্রিসভায় এবার জাতীয় পার্টি কিংবা শরীকদের থাকার সম্ভাবনা নেই। তবে, নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যদের মন্ত্রিসভায় স্থান দিয়ে চমক দিতে পারেন শেখ হাসিনা।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একটা ভালো মন্ত্রিসভা উপহার দেবেন। তরুণ-প্রবীণের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা হবে। ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনের কারিগর থাকবে এই মন্ত্রিসভায়।

কোথায় কাকে নিয়োগ দেয়া দরকার তা প্রধানমন্ত্রী নিজেই ঠিক করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। মঙ্গলবার (৯ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ‘এবারের মন্ত্রিসভা কেমন হতে পারে’ এমন প্রশ্ন করা হয়েছিল তাকে। জবাবে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী অনেক জ্ঞানী মানুষ। দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা ওনার ঠিক করা আছে। এটা তিনি জানেন, কোথায় কাকে কখন নেয়া দরকার। এটা প্রধানমন্ত্রী নিজেই ঠিক করেন।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় থাকছে চমক

আপডেটের সময় ০৯:০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪