ভিয়েনা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ

গণতান্ত্রিক আন্দোলন বৃথা যায়নি, যাবে না: ফারুক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • ৩৯ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন বৃথা যায়নি এবং বৃথা যাবেও না। বলেন, জনগণ আমাদের সঙ্গে আছে এবং জনগণকে নিয়েই আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। এই সরকার টিকে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোট বর্জন করায় জনগণকে ধন্যবাদ দিয়ে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে এই লিফলেট বিতরণ কার্যক্রমের আয়োজন করে তাঁতী দল ও ওলামা দল।

লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি বলেন, ৭ জানুয়ারি একটি প্রহসনের নির্বাচনের নাটক মঞ্চস্থ হয়েছে। যেখানে দেশের জনগণ ভোট কেন্দ্রে যায়নি, সেখানে ৪০ শতাংশ ভোট দেখিয়ে নির্বাচন কমিশন বৈধতা দেওয়ার চেষ্টা করছে।

ফারুক বলেন, বিএনপি নির্বাচনের আগে শান্তিপূর্ণ কর্মসূচি ও লিফলেট বিলির মাধ্যমে জনগণে কাছে এই নির্বাচনে অংশগ্রহণ না করার বার্তা পৌঁছে দিয়েছি। জনগণ আমাদের এই আবেদনে সাড়া দিয়েছে এবং জনগণ এই একদলীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণ করেনি। তাই আমরা মনে করি, নির্বাচনটি জনগণ শূন্য, অংশগ্রহণ শূন্য, অগ্রহণযোগ্য হয়েছে। একদলীয় শাসনব্যবস্থা কায়েম করার আরেকটি হীন প্রচেষ্টা চালানো হয়েছে। তারই বিরুদ্ধে আজকে নির্বাচনের পরে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে জনগণকে ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ করছি। আগামীকালও আমাদের এই লিফলেট বিতরণ কার্যক্রম চলবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য গণতান্ত্রিক দেশ। তারা পর্যালোচনা করে যেটা বলবে, নিশ্চই বলবে, তারা দেখেছে, তারা বলেছে, নির্বাচনী পর্যবেক্ষক প্রেরণ করেননি। অতএব তারা তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। সত্যিকার অর্থে দেশে যদি গ্রহণযোগ্য নির্বাচন হয়, তারা সেটি বলবে।

উপস্থিত ছিলেন তাঁতীদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ড.কাজী মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক গোলাপ মঞ্জুর, জেএম আনিসুর রহমান আনিস, মোস্তফা কামাল ও কেন্দ্রীয় কমিটির মো. নুরুল্লাহ মোল্লা, মো. রিপন ব্যাপারী, গোলাম কাওসার, এম এ আজিজ, জিয়াউল হক প্রমুখ।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গণতান্ত্রিক আন্দোলন বৃথা যায়নি, যাবে না: ফারুক

আপডেটের সময় ০৮:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪