ভিয়েনা ০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ

সিসিউ থেকে বেগম খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • ৪০ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে তাকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে আবারও কেবিনে আনা হয়। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভার সিরোসিসহ নানা রোগে ভুগছেন। তার সুস্থতার জন্য পরিবার ও দলের পক্ষে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডা. এ জে এম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়েছিল। পরে আবারও কেবিনে নেওয়া হয়েছে। এখন শারীরিক অবস্থা স্থিতিশীল।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে তার পরিবার থেকে সরকারের কাছে বহুবার আবেদন করা হলেও অনুমতি মেলেনি। এ পরিস্থিতিতে গত ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে বিএনপি নেত্রীর রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়।

২০১৮ সালে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দির পর খালেদা জিয়া একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সাবেক এই প্রধানমন্ত্রী অসুস্থতার মধ্যে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় চিকিৎসকদের পর্যবেক্ষণে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ২০২৩ সালের ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিসিউ থেকে বেগম খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর

আপডেটের সময় ০৮:৩৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪