ভিয়েনা ০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

৯ মামলায় মির্জা ফখরুলের জামিন শুনানি মঙ্গলবার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • ৫৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: নয়টি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির অপেক্ষামান রয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুপুর ১২টার দিকে এ বিষয়ে শুনানি হবে। গত ৩১ ডিসেম্বর আদালত শুনানির জন্য এ তারিখ ধার্য করেন। ওইদিন আদালতে মির্জা ফখরুলের পক্ষে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন। পরে আদালত আসামির উপস্থিতিতে জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।

আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, এর আগে নয় মামলায় মির্জা ফখরুলের জামিন চেয়ে আবেদন করলে আদালত শুনানি গ্রহণ করেননি। পরবর্তীতে উচ্চ আদালত জামিন শুনানি গ্রহণের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে রোববার আবারও জামিনের আবেদন করি। আদালত শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করেছেন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় দলটির মহাসচিব মির্জা ফখরুলসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়। পরদিন ২৯ অক্টোবর সকালে গুলশানের বাসা থেকে ফখরুলকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৯ মামলায় মির্জা ফখরুলের জামিন শুনানি মঙ্গলবার

আপডেটের সময় ০৭:৪৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪