ভিয়েনা ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ টাঙ্গাইলে শহীদ জগলুর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

শেখ হাসিনাকে মোদির ফোন ও অভিনন্দন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • ৩৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে আওয়ামী লীগের বিজয়ের জন্য এ অভিনন্দন জানান তিনি।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে জানান, ‘ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার সন্ধ্যা পৌনে ৭ টায় মাননীয় প্রধানমন্ত্রীকে ফোন করে, তাঁর বিজয়ে অভিনন্দন জানিয়েছেন।’ তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান। মোদি বলেন, তার দেশ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ভারতের অংশীদারিত্ব আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীও অভিনন্দনের জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

ইমরুল কায়েস জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তার সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সব সময় দৃঢ়প্রতিজ্ঞ। টেলিফোন কথোপকথনের পর, নরেন্দ্র মোদি তার এক্স হ্যান্ডেলে (প্রাক্তন টুইটার) লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছি এবং সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো ঐতিহাসিক বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। আমরা বাংলাদেশের সাথে আমাদের স্থায়ী এবং জনকেন্দ্রিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুুতিবদ্ধ।’ টুইটে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচন সফলভাবে পরিচালনার জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান।

এর আগে সকালে, ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকার এবং প্রধানমন্ত্রী মোদির উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়া ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বিজয়ের অভিনন্দন জানিয়েছেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেখ হাসিনাকে মোদির ফোন ও অভিনন্দন

আপডেটের সময় ০৭:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪