ভিয়েনা ১২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ

দেশে তৃতীয়বারের মতো একতরফা নির্বাচন হতে যাচ্ছে – রিজভী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
  • ৯৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ ৭ জানুয়ারি রবিবার দেশে তৃতীয়বারের মতো আরও একটি একতরফা পাতানো নির্বাচনের অন্ধকারময় অধ্যায় রচিত হতে যাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজ এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদের মাতৃভূমি বাংলাদেশ। আমরা একটি গভীর ক্রান্তিকাল অতিক্রম করছি।

রিজভী বলেন, অভিনব ডামি নির্বাচনি নাটকের মাধ্যমে অবৈধভাবে গত ১৫ বছরের মতো আবারও ক্ষমতায় থাকতে এক বিপজ্জনক খেলার আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ ও তাদের দলদাস রাষ্ট্রযন্ত্র শুধু মানুষের ভোটাধিকার থেকেই বঞ্চিতই করেনি, আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বকে উপেক্ষা করে প্রকাশ্য ভোটরঙ্গের মাধ্যমে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে ভয়ঙ্কর বিপদের দিকে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে তৃতীয়বারের মতো একতরফা নির্বাচন হতে যাচ্ছে – রিজভী

আপডেটের সময় ০৭:০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪