ভিয়েনা ০৪:১০ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

নির্বাচনি সহিংসতার অভিযোগে ৭২ ঘণ্টায় জনপ্রতিনিধিসহ ৫০ জনকে গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • ৩৪ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ নির্বাচনি সহিংসতার অভিযোগে গত ৭২ ঘণ্টায় জনপ্রতিনিধিসহ ৫০ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ৪ জানুয়ারী, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, সংসদ নির্বাচন সামনে রেখে র‌্যাবের গোয়েন্দাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় কাজ করছে  আমাদের গোয়েন্দা তথ্যে এমন কিছু তথ্য রয়েছে, যারা সহিংসতা করতে পারে তাদের বিষয় কাজ করছি। এসব ব্যক্তিকে নির্বাচনের আগে আইনের আওতায় আনা হবে।

খন্দকার আল মঈন বলেন, গত ৭২ ঘণ্টায় বগুড়ার একজন উপজেলা চেয়ারম্যান ও জনপ্রতিনিধিসহ ৫০ জনকে সহিংসতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। যাদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে মামলা হয়েছে। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাদের কাছে একাধিক লিখিত অভিযোগ রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তারা সেই তথ্য র‌্যবকে দিয়েছেন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশব্যাপী বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। আমরা দেখেছি, বিভিন্ন প্রার্থীর নির্বাচনি প্রচার কেন্দ্রে প্রার্থীদের অতিউৎসাহী সমর্থকদের কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে সহিংসতার ঘটনা ঘটিয়েছে।

র‌্যাবের এ মুখপাত্র বলেন, বিভিন্ন প্রার্থীর অনুসারীরা ভাড়াটে ব্যক্তিদের নিয়োগের চেষ্টা করছে বা করতে পারে এমন তথ্য রয়েছে। এ বিষয় আমরা কাজ করছি। এ ধরনের সন্ত্রাসী বা আসামিদের আইনের আওতায় আনতে প্রক্রিয়া চলমান।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচনি সহিংসতার অভিযোগে ৭২ ঘণ্টায় জনপ্রতিনিধিসহ ৫০ জনকে গ্রেফতার

আপডেটের সময় ০৫:০০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪