ভিয়েনা ১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে নির্বাচনি ক্যাম্পে গুলিতে আ.লীগ কর্মী নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • ১১৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী মৃণাল কান্তি দাসের নির্বাচনি ক্যাম্পে হামলা ও গুলিবর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ডালিম নামে নৌকার এক কর্মী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে নৌকার নির্বাচনি ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে। রাতেই আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ডালিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত সোহেল নামের নৌকার আরেক কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, বুধবার দিনগত রাতে মুন্সিকান্দি এলাকায় নিজেদের ক্যাম্পে অবস্থান করছিলেন নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থকরা। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক সোহাগ ও শিপনের নেতৃত্বে ১০ জনের একটি দল ওই ক্যাম্পে এসে হামলা ও গুলিবর্ষণ করে। এলোপাতাড়ি চালানো গুলিতে ডালিম গুলিবিদ্ধ হন। এ সময় সোহেল নামের অপরজনকে বেধড়ক মারধর করা হয়। এসময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হলে ডালিমকে গুরুতর অবস্থায় ঢাকায় রেফার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ডেস্ক/ইবিটাইমস/এনএল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মুন্সীগঞ্জে নির্বাচনি ক্যাম্পে গুলিতে আ.লীগ কর্মী নিহত

আপডেটের সময় ০৬:০৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪