ভিয়েনা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • ২৭ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্লিপ্ততার অভিযোগে দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ একথা জানান।

তিনি বলেন, দায়িত্ব পালনে নির্লিপ্ততার অভিযোগে ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব বলেন, আচরণবিধির ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, যে কোনো ধরনের অভিযোগ এবং ভিডিও ক্লিপ যেখান থেকেই আসুক না কেন, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারের কাছে পাঠানো হবে। তদন্ত প্রতিবেদনের আলোকে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

দ্বাদশ সংসদ নির্বাচন কেন্দ্র করে রাজশাহী ও ঝিনাইদহে প্রার্থীদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এদিন বৈঠক করে নির্বাচন কমিশন।

এ প্রসঙ্গে জানতে চাইলে কমিশনের অতিরিক্ত সচিব বলেন, ‘দায়িত্ব পালনে নির্লিপ্ততার কারণে ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়েছে। ওখানে যে ঘটনা ঘটেছে, তদন্ত প্রতিবেদনে তাদের নির্লিপ্ততার প্রমাণ পাওয়া গেছে।’

অনেক জায়গায় স্বতন্ত্র প্রার্থীরা দাঁড়াতেই পারছেন না, সরকারি দলের চাপমুক্ত করে তাদের অবাধ প্রচারণার সুযোগ দিতে কী করছেন সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, কমিশন নির্দেশ দিয়েছে— কারও প্রতি যেন পক্ষপাতমূলক আচরণ করা না হয়। অচিরেই দেখবেন তারা বাধাহীনভাবে প্রচারণা চালাতে পারবে।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন

আপডেটের সময় ০৪:৪৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩