ভিয়েনা ০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে : কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • ৫৫ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আত্মশক্তিতে বলীয়ান হয়ে সবাইকে লড়াই অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ৭১ সালে সাম্প্রদায়িক যে অপশক্তি বাঙালিদের হত্যা করেছিল, তারা এখনও ডালপালা মেলে আছে। সাম্প্রদায়িক এই অপশক্তির বিরুদ্ধে আত্মশক্তিতে বলীয়ান হয়ে লড়াই অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের তারা বেছে বেছে ধরে নিয়ে নৃশংসভাবে হত্যা করেছিল।একাত্তরের যে অপশক্তি জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল, সেই সাম্প্রদায়িক অপশক্তি, এখনও বাংলার মাটিতে ডালপালা বিস্তার করে আছে। কাদের বলেন, এরাই স্বাধীনতার শত্রু, এরাই বিজয়ের শত্রু, এরাই দেশের বিজয়কে সংহত করার পথে প্রধান অন্তরায়।

তিনি আরও বলেন, আজকে আমাদের অঙ্গীকার- বাংলাদেশকে সাম্প্রদায়িকতা মুক্ত করতে হলে বিএনপি-জামায়াতের নেতৃত্বে যে অপশক্তি স্বাধীনতার প্রতি হুমকি প্রদর্শন করে যাচ্ছে, সাম্প্রদায়িকতার পথে নিয়ে যাওয়ার, পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে, সন্ত্রাস করছে; সেই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে আমরা লড়াই অব্যাহত রাখব।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে : কাদের

আপডেটের সময় ০৭:৪০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩