টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ১২ ডিসেম্বর ২০২৩ (মঙ্গলবার) সকাল ৯ টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলামকে নিয়ে বিশ^বিদ্যালয় পরিবারের পক্ষে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী), ভাসানী পরিষদ, মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশন, মওলানা ভাসানী স্মৃতি বাস্তবায়ন সংগ্রামী পরিষদ, সন্তোষ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করা হয়।
বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস





















