ভিয়েনা ০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ উপকূলের দিকে ধেয়ে আসছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • ৫০ সময় দেখুন

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এ পরিণত হয়েছে

ইবিটাইমস ডেস্কঃ রবিবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুদ্ধ রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।তাছাড়াও উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়টি আজ রবিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৫৭৫ কিলোমিটার ও কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৫২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ১৪৫০ কিলোমিটার ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১৪৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

বাংলাদেশের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমকে বলেন, এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশে খুব বেশি প্রভাব ফেলবে না। আগামী ৫ ডিসেম্বর সকাল থেকে দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানতে পারে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে আগামী ৬ ও ৭ ডিসেম্বর দেশের মধ্য ও দক্ষিণাঞ্চল ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বৃষ্টি হতে পারে। এরপর তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমে আসতে পারে বলেও জানান মো. ওমর ফারুক। ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এর নাম দিয়েছে মায়ানমার।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ উপকূলের দিকে ধেয়ে আসছে

আপডেটের সময় ০৪:০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩