ভিয়েনা ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের উপর হামলা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাংলা কিউআর: আর্থিক লেনদেনে আসবে বৈপ্লবিক পরিবর্তন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

আগামী মাসেই বাজারে আসছে জনসনের করোনা ভ্যাকসিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
  • ৮৫ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসন অ্যান্ড জনসনের তৈরি এক ডোজের টিকা নিরাপদ ও কার্যকর বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন। পরীক্ষা-নিরীক্ষার পর মার্কিন ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, এফডিএ’র কর্মকর্তারা জানিয়েছেন, এক ডোজের এই টিকাটি নিরাপদ

এই স্বীকৃতিতে যুক্তরাষ্ট্রে জনসনের টিকার অনুমোদন পাওয়ার পথ প্রশস্ত হলো। কয়েক দিনের মধ্যে তা অনুমোদনের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এটি হবে দেশটিতে অনুমোদন পাওয়া করোনার তৃতীয় টিকা। একইসাথে, এটি অর্থসাশ্রয়ী এবং তা  রেফ্রিজারেটরের স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে।

জনসন অ্যান্ড জনসন বলেছে, আগামী মাসের মধ্যে দুই কোটি ডোজ টিকা সরবরাহ করার পরিকল্পনা রয়েছে তাদের। আগামী জুনের মধ্যে ১০ কোটি ডোজ টিকা সরবরাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা একটি চুক্তির আওতায়  এ পরিকল্পনা হাতে নিয়েছে তারা। যুক্তরাষ্ট্রে এরই মধ্যে সাড়ে ছয় কোটির বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। বর্তমানে দৈনিক ১৩ লাখের মতো মানুষকে টিকা দেওয়া হচ্ছে। কয়েক সপ্তাহ ধরে দেশটিতে নতুন রোগী, হাসপাতালে ভর্তির হার ও করোনায় মৃত্যুর ঘটনা কম দেখা যাচ্ছে। তবে  করোনাভাইরাসের রূপান্তর এই অগ্রগতির জন্য এখনো হুমকি বলে সতর্ক করেছেন শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক ডেস্ক/ইবি টাইমস

Tag :

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আগামী মাসেই বাজারে আসছে জনসনের করোনা ভ্যাকসিন

আপডেটের সময় ০৫:২২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১