ভিয়েনা ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

বাংলাদেশে এখন নির্বাচনী জোয়ার বইছে : পররাষ্ট্রমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
  • ৯৭ সময় দেখুন

সিলেট প্রতিনিধি: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন,বাংলাদেশে এখন নির্বাচনী  জোয়ার বইছে। দেশের অবস্থা খুব ভালো, ঘোষিত সময়ে দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন হবে। মন্ত্রী শুক্রবার (২৪ নভেম্বর) সিলেটে হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও সরকার প্রধান শেখ হাসিনার নেতৃত্বে সরকার টানা ১৫ বছর দেশের উন্নয়নে অনেক কাজ করেছে। এখন দলের নির্বাচনী পরীক্ষা। আশা করছি এতে দেশের জনগন বিপুলভাবে আওয়ামী লীগকে পাস করাবেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা বিদেশীদের ভালো উপদেশ বা পরামর্শ গ্রহণ করতে প্রস্তুত। আর তারা আমাদের ত্যাক্ত করলে জবাব কিভাবে দিতে হয় তা আমাদের জানা আছে।

এ সময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশে এখন নির্বাচনী জোয়ার বইছে : পররাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় ০৫:১৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩