ভিয়েনা ০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • ৯৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: কারাগারে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপ করা হয়েছে। দুটি ককটেলের মধ্যে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অপরটি সম্পূর্ণ অবিস্ফোরিত থাকে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসা লক্ষ্য করে দুইটি ককটেল নিক্ষেপ করা হয়।

মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে মোটরসাইকেলে করে দুজন আরোহী এসে মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসা লক্ষ্য করে পর পর দুইটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অপর একটি ককটেল সম্পূর্ণ অবিস্ফোরিত থাকে। এসময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

দিদার বলেন, ককটেল বিস্ফোরণে মুহূর্তের মধ্যে বাসায় অবস্থান করা মির্জা আব্বাসের নিরাপত্তাকর্মীরা দৌড়ে গেলে মোটরসাইকেলটি চলে যায়। এসময় নিরাপত্তাকর্মীরা বাসার গেটের সামনে গিয়ে ইউনিফর্ম পরা ৬/৮ জন পুলিশকে ৩/৪টি মোটর সাইকেলসহ অবস্থান করতে দেখেন।

তিনি আরও বলেন, মোটরসাইকেল আরোহী এবং ককটেল নিক্ষেপের ঘটনাটি পুলিশের কাছে জানতে চাইলে এ বিষয়ে তারা কোনো সদুত্তর দিতে পারেনি বলে জানান মির্জা আব্বাসের নিরাপত্তা কর্মীরা।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপ

আপডেটের সময় ০৮:১৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩