ভিয়েনা ০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

ইসিকে ভয় দেখিয়ে তফসিল ঘোষণা করানো হয়েছে: রিজভী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • ১০০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: নির্বাচন কমিশনকে (ইসি) ভয় দেখিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, নির্বাচন কমিশনের স্বাধীনতা বলতে কিছু নেই।  তারা আবার অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। সরকারের চাপে পড়ে তারা নির্বাচনের সিডিউল ঘোষণা করেছেন। এত মানুষ যারা দীর্ঘদিন ধরে গণতন্ত্র বঞ্চিত, ভোটাধিকার থেকে বঞ্চিত তাদের দাবিকে উপেক্ষা করে কী করে একতরফা নির্বাচনের সিডিউল ঘোষণা করলেন?

তিনি আরও বলেন, এই তফসিল ঘোষণার জন্য কি কোনোভাবেই বিবেকের চাপ অনুভব করেননি? চাকরি রক্ষা করাটাই কি সবচেয়ে বড় বিষয়? মানুষ আপনাদের ধিক্কার জানাচ্ছে। মানুষ অত্যন্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এই তপশিলকে। এই আজ্ঞাবহ নির্বাচন কমিশনারদের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

তিনি বলেন, ‘নিষ্পাপ কিশোর-তরুণদের ধরে নিয়ে নিরুদ্দেশ করা হচ্ছে। কোন দেশে বাস করছি। একাত্তরে এত রক্ত, এত ত্যাগের বিনিময়ে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, সেই রাষ্ট্রের সন্তানদের তারা অদৃশ্য করে আনন্দ পাচ্ছে। তারা মনে করছে এদেরকে অদৃশ্য করে দিলে শান্তিপূর্ণ আন্দোলন সফল হবে না। কিন্তু এই বিপুল জলতরঙ্গের মধ্যে কতজনকে গ্রেপ্তার করবেন, কতজনকে অদৃশ্য করে দেবেন, এমন প্রশ্ন রাখেন রিজভী।

ইবিটাইমস/ডেস্ক/এনএল

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসিকে ভয় দেখিয়ে তফসিল ঘোষণা করানো হয়েছে: রিজভী

আপডেটের সময় ০৯:২৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩