ভিয়েনা ০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

দু-এক দিনের মধ্যে তফসিল হতে পারে : প্রধানমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • ৮৯ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। দু-এক দিনের মধ্যে হয়তো তফসিল ঘোষণা হতে পারে। তিনি বলেন, জনগণ যদি নৌকা মার্কায় ভোট দেয় তাহলে আমরা আবারও ক্ষমতায় আসব। আর ভোট না দিলেও আমার কোনো আফসোস থাকবে না। কারণ, আমি দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় নিয়ে এসেছি।

মঙ্গলবার (১৪ নভেম্বর) গণভবন থেকে ভার্চুয়ালি সারাদেশে ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোনোদিন গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া সরকার গঠন করেনি। জনগণ যেন তার ভোটের অধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে সেজন্য নির্বাচনী আইন করে নির্বাচন কমিশন গঠন, স্বচ্ছ ব্যালটবাক্স, ছবিসহ ভোটার তালিকা থেকে শুরু করে যতগুলো সংস্কার সব আমরা করেছি।

তিনি বলেন, জনগণের ভোটের অধিকার আমরাই নিশ্চিত করেছি। কাজেই জনগণ স্বাধীনভাবে ভোট দেবে। রাতের অন্ধকারে অস্ত্র হাতে তুলে ক্ষমতা দখল করে আবারও জনগণের ভাগ্য নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে সেটাই আমাদের লক্ষ্য।

সরকার প্রধান বলেন, অনেকে নির্বাচনে আসতে চায় না। কারণ, যারা মাত্র ৩০টি সিট পেয়েছিল, তাদের তো নির্বাচনে আসার আকাঙ্ক্ষাই থাকবে না। বরং নির্বাচন বানচাল করে একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে আবারও বাংলাদেশের মানুষকে ভোগান্তিতে ফেলাই তাদের চেষ্টা।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দু-এক দিনের মধ্যে তফসিল হতে পারে : প্রধানমন্ত্রী

আপডেটের সময় ১০:২৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩