ভিয়েনা ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আন্দোলনে ব্যর্থ হলে নির্বাচনে জয়ের রেকর্ড নেই: কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
  • ৫১ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণ বিএনপি নেতা-কর্মীদের আন্দোলনে সম্পৃক্ত হয়নি। যেই আন্দোলনে দেশের জনগণের সম্পৃক্ততা নেই, সেই আন্দোলন কোনোদিনও সফল হতে পারবে না। বলেন, আন্দোলনে ব্যর্থ হলে নির্বাচনে বিজয়ী হওয়ার কোন রেকর্ড নেই।

বৃহস্পতিবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপি-জামায়াতের অবরোধ ও হরতাল প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির অগ্নিসন্ত্রাস চলছে। এসব নাশকতার জবাবে আমাদের নেতাকর্মীরা মাঠে আছে। তাদের আরও মনোবল দিতে কাজ করবে কমিটি। তৃণমূলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। যেকোনো মূল্যে আগুন সন্ত্রাস প্রতিরোধ করতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমতাসীন দল হিসেবে আমাদের উচিত দেশের জনগণের জানমাল, নিরাপত্তা দেওয়া। সরকারি দল হিসেবে আমাদের যার যেখানে দায়িত্ব তা পালন করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে সব সময়।’

শান্তি সমাবেশের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘দেশের জনগণের জান-মালের নিরাপত্তার কথা ভেবে সারাদেশে সতর্ক পাহারায় আছি। ততক্ষণ থাকব, যতক্ষণ নাশকতা চলবে ষড়যন্ত্র চলবে, নির্বাচন ভন্ডুলের পাঁয়তারা চলবে। সারা বাংলাদেশের সতর্ক পাহারা আরও জোরদার হবে।’

এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালির চম্বল ইউনিয়নের আওয়ামী লীগের আহ্বায়ক ও চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, পিটার হাসকে নিয়ে মুজিবুল হক চৌধুরীর দেয়া বক্তব্য ‘শিষ্টাচার বহির্ভূত’। এ ধরনের শিষ্টাচার বহিভূত আচরণ করা মোটেও উচিত নয়।

ওবায়দুল কাদের বলেন, দলীয় প্রধানের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আন্দোলনে ব্যর্থ হলে নির্বাচনে জয়ের রেকর্ড নেই: কাদের

আপডেটের সময় ০৬:৪৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩