ভিয়েনা ০৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

উত্তরা হতে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • ৪৬ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ আজ থেকে মেট্রোরেল চলবে উত্তরা হতে মতিঝিল পর্যন্ত, দুপুর আড়াইটায় আগারগাঁও স্টেশন থেকে আগারগাঁও মতিঝিল অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. এমএনএ সিদ্দিক বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মতিঝিল স্টেশনে আরেকটি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তিনি মেট্রোরেলে মতিঝিলের উদ্দেশে যাত্রা করবেন। এর পর থেকে উত্তরা থেকে যাত্রী নিয়ে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২৮ ডিসেম্বর  উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করেছিলেন।মেট্রোরেলের উদ্বোধন শেষে আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। মেট্রোরেলের উদ্বোধনী আয়োজন এবং আওয়ামী লীগ আয়োজিত জনসভা ঘিরে ইতোমধ্যে মতিঝিলের পার্শ্ববর্তী আরামবাগে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। এরই মধ্যে সমাবেশ সফল করতে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও থানা-ওয়ার্ডে বিশেষ বর্ধিত সভা করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। এ জনসভায় ১০ লাখ লোক জমায়েতের ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নেতারা। তারা বলছেন, এই শোডাউনের মধ্য দিয়ে দলের সাংগঠনিক শক্তির প্রদর্শন করা হবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. এমএনএ সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রী এমআরটি লাইন-৫ (উত্তর রুট) নির্মাণকাজেরও উদ্বোধন করবেন। এই লাইন হেমায়েতপুর থেকে ভাটারা হয়ে গাবতলী, মিরপুর-১০, গুলশান পর্যন্ত ২০ কিলোমিটার হবে। ৪১ হাজার ২৩৯ কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হবে ২০২৮ সালে।

তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানের কারণে শনিবার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত নিয়মিত মেট্রো চলাচল বন্ধ থাকবে। এদিকে মেট্রোরেল সার্ভিসের দ্বিতীয় ধাপের উদ্বোধন উপলক্ষ্যে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মানুষের ঢল নামাতে চায় আওয়ামী লীগ। এরই মধ্যে উদ্বোধনী আয়োজন ঘিরে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ব্যানার, ফেস্টুন দিয়ে রাজধানী ছেয়ে গেছে।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস   
জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

উত্তরা হতে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেটের সময় ০৭:৫১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩