ভিয়েনা ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ঝিনাইদহে পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেশার প্রশিক্ষণ কৃষক নাজিম আলী হত্যা মামলায় একজনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন জাপানে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ বাড়াতে মাভাবিপ্রবি-ইয়োমিকাতার সমঝোতা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরাইল ইরানের বিরুদ্ধে জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ আরব আমিরাতের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সবাইকে ব্যাংকিং সেবার আওতায় আনার তাগিদ প্রধানমন্ত্রীর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • ৮৬ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্ব অসীম। ব্যাংকিং খাতে সেবাটা যাতে আরও সুষ্ঠু ও সুরক্ষিত হয়, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। একইসাথে ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠা করতে দেশের সব মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বুধবার (১ নভেম্বর) ‍‘ন্যাশনাল কার্ড স্কিম টাকা-পে (Taka pay)’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরের পর যারা ক্ষমতায় আসে, তারা জাতির পিতা যেখানে দেশটাকে রেখে গিয়েছিল সেই অবস্থানে ধরে রাখতে পারেনি। মাথাপিছু আয়, প্রবৃদ্ধি কমে গিয়েছিল। দেশ সম্পূর্ণ পরনির্ভরশীল হয়ে পড়ে। অন্যের কাছে হাত পেতে চলা—এটাই যেন আমাদের নিয়তি ছিল। যাইহোক আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে আমাদের প্রচেষ্টাই ছিল আমরা নিজের পায়ে দাঁড়াব, নিজেদের আর্থিক ব্যবস্থাপনা আমরা গড়ে তুলব। সেইসঙ্গে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি করব।

সরকারপ্রধান বলেন, ২০০৯ থেকে ২০২৩ আমরা সরকারে আছি। ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেটি আমরা করেছি। আজকের বাংলাদেশ কারও করুণা ভিক্ষা করে না। আমরা এখন বিশ্ব দরবারে মর্যাদা নিয়ে চলতে পারি। যেটা আমাদের লক্ষ্য ছিল। এখন যেখানেই আমরা যাই, বাংলাদেশ নাম শুনলে দেখবেন আলাদা একটা মর্যাদা আমরা অর্জন করতে পেরেছি গত ১৪-১৫ বছরে। আমাদের লক্ষ্য এখন স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সবাইকে ব্যাংকিং সেবার আওতায় আনার তাগিদ প্রধানমন্ত্রীর

আপডেটের সময় ০৭:৩৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩