ভিয়েনা ০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন ধানের শীষের গণজোয়ার “আমার জীবন টাঙ্গাইলবাসীর জন্য উৎসর্গ”- টুকু পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শৈলকুপায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ ভোলা-৩ অসনে ১১ দলীয় জোটের প্রার্থী নিজামুল হক নাঈমের নির্বাচনী ইশতেহার ঘোষণা দেশ গঠনে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ : তারেক রহমান

যে কারো সাথে শর্তহীন আলোচনায় রাজি সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • ৩৫ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সংবিধানের কাঠামোর মধ্যে থেকে শর্তহীন যে কোনো আলোচনায় রাজি আছে সরকার। বুধবার (১ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেন।

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি (ব্রিটিশ হাইকমিশনার) জানিয়েছেন- সংলাপ হচ্ছে প্রধান হাতিয়ার। আমি তাকে বলেছি, আমরা সবসময় সংলাপকে স্বাগত জানাই। সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান হওয়া উচিত বলে আমরাও মনে করি। সংবিধান আমাদের যেভাবে কাঠামো করে দিয়েছে, সেটা অনুসারে সংলাপ করতে হবে।’

এসময় অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের কাঠামো মেনেই আমাদের সঙ্গে কথা বলতে হবে। সংবিধানের বাইরে যদি কেউ কিছু বলেন, তাহলে তো সেটা হবে না। সংবিধানের কাঠামোর মধ্যে থেকে আমরা যে কোনো আলোচনায় রাজি আছি।

বিএনপির অবরোধের বিষয়ে মন্ত্রী আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় যানবাহনের অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে যে ন্যস্ত দায়িত্ব সেটা তারা পালন করছেন। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও করবেন। এখানে কোনো ঘাটতি হবে না।’

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যে কারো সাথে শর্তহীন আলোচনায় রাজি সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় ০৭:২৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩