ভিয়েনা ০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন ধানের শীষের গণজোয়ার “আমার জীবন টাঙ্গাইলবাসীর জন্য উৎসর্গ”- টুকু পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শৈলকুপায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ ভোলা-৩ অসনে ১১ দলীয় জোটের প্রার্থী নিজামুল হক নাঈমের নির্বাচনী ইশতেহার ঘোষণা দেশ গঠনে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ : তারেক রহমান

নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দিলেন কানাডিয়ান রয়েল পুলিশের সদস্য

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • ৫৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন কানাডার এক পুলিশ কর্মকর্তা।

সোমবার (৩০ অক্টোবর)  কেরানীগঞ্জ কারাগারে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে তিনি সাক্ষ্য দেন। কানাডা অ্যান্ড রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সেই কর্মকর্তা হলেন লয়েড শোয়েপ। সাক্ষ্য দিতে আসা অপর কর্মকর্তা হলেন কেবিন দুগ্গান । বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান তার সাক্ষ্য গ্রহন করেন। এরপর তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা।

আলোচিত এ মামলায় সাক্ষ্য দিতে গত শনিবার রাতে তারা ঢাকায় আসেন। ১৯ অক্টোবর তাদের সাক্ষ্য দিতে সমন জারি করেন ঢাকার বিশেষ আদালত। কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে করা চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতি সৃষ্টি এবং দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদক বেগম খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে। এরপর ২০১৮ সালের মে মাসে খালেদা জিয়াসহ আরও ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দিলেন কানাডিয়ান রয়েল পুলিশের সদস্য

আপডেটের সময় ১১:১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩