ভিয়েনা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

নরসিংদীর বাবুরহাটে আগুন, পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • ৪৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর বাবুরহাটে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান। গতকাল রোববার (৩০ অক্টোবর) দিবাগত রাতে আগুন লাগার ঘটনা ঘটে।

জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নরসিংদী সদর, মাধবদী, পলাশ, মনোহরদী ও আড়াইহাজারের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় অর্ধশতাধিক দোকান ভস্মীভূত হয়েছে। বাজারের ভেতরের সড়ক সরু থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি। যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে।

ব্যবসায়ীরা জানান, আগুনে অর্ধশত কাপড়ের দোকান পুড়ে গেছে। এতে তাদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও বলা যাচ্ছে না। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমান নির্ধানে সময় লাগবে বলেও জানান তিনি।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নরসিংদীর বাবুরহাটে আগুন, পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান

আপডেটের সময় ০৯:০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩