ভিয়েনা ০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন ধানের শীষের গণজোয়ার “আমার জীবন টাঙ্গাইলবাসীর জন্য উৎসর্গ”- টুকু পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শৈলকুপায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ ভোলা-৩ অসনে ১১ দলীয় জোটের প্রার্থী নিজামুল হক নাঈমের নির্বাচনী ইশতেহার ঘোষণা দেশ গঠনে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ : তারেক রহমান

কুপিয়ে পুলিশ সদস্যকে হত্যা করেছে ছাত্রদল নেতা: স্বরাষ্ট্রমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • ৪৩ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: রাজধানীর ফকিরাপুলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে নিহত পুলিশ কনস্টেবল পারভেজকে এক ছাত্রদল নেতা কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার রাজধানীতে রাজনৈতিক সহিংসতায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সন্ধ্যায় তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এক ছাত্রদল নেতা কনস্টেবল পারভেজকে কুপিয়ে হত্যা করেছে। আমাদের কাছে সেই ফুটেজ আছে।

তিনি বলেন, আপনারা দেখেছেন বিএনপি আগামীকাল হরতাল ডেকেছে। তারা গাড়ি পোড়াচ্ছে। যারাই রাস্তায় গাড়ি পোড়াবে, অবরোধ করবে, ভাঙচুর করবে অগ্নিসংযোগ করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কুপিয়ে পুলিশ সদস্যকে হত্যা করেছে ছাত্রদল নেতা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় ০৬:২৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩