ভিয়েনা ০৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ

কাঠালিয়ায় মুক্তিযোদ্ধা সন্তানদের ওপর হামলার বিচার দাবি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
  • ১৬৭ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের দুই সহোদরের ওপর স্থানীয় রাজাকার পুত্রের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনীর হামলার বিচারের দাবীতে কাঠালিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করা হয়েছে।

গতকাল ২২ ফেব্রুয়ারী দুপুর ১২টায় কাঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার বীরমুক্তিযোদ্ধা হাজ্বী শাহ আলম মিয়ার পুত্র এটিএম মাইদুল ইসলাম লিটন। মাইদুল তার বক্তব্যে জানান, কচুয়া গ্রামের তালিকা ভুক্ত রাজাকার আঃ রশিদের পুত্র তরিকুল ইসলাম বুলবুল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ১৯ ফেব্রুয়ারী সন্ধায় আমি ও আমার ছোট ভাই শিপনের উপর হামলা চালায়। বিষয়টি আমি কাঠালিয়া থানার কর্তৃপক্ষকে অবহিত করেছি।

তরিকুল ইসলাম বুলবুল বরিশাল বিভাগ রাজাকার গেজেটের ক্রমিক ৩১ এর তালিকা ভুক্ত আঃ রশিদের ছেলে, সে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছেন। আমরা এর বিচার দাবী করছি।

এ সময় তার সাথে ছিলেন কাঠালিয়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোঃ মইনুল হোসেন উজ্জল জমাদ্দার, শৌলজালিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ আল আমিন সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ হাওলাদার, মুক্তিযোদ্ধার সন্তান দেবাশীষ হাওলাদার।

বাধন রায় /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাঠালিয়ায় মুক্তিযোদ্ধা সন্তানদের ওপর হামলার বিচার দাবি

আপডেটের সময় ০৭:০৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১