ভিয়েনা ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত

আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় পরিদর্শন মার্কিন প্রতিনিধি দলের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
  • ৫৬ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় পরিদর্শন করেছেন ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সদস্যরা। শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে প্রতিনিধি দলের তিন সদস্য ধানমন্ডি কার্যালয়ে যান।

মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা হলেন- ইশা গুপ্তা, ড্যানিয়ে মারকেই এবং জিওফ্রে ম্যাকডোনাল্ড।

এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান প্রতিনিধি দলকে ফুল দিয়ে স্বাগত জানান। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এনাম আহমেদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, উপ দফতর সম্পাদক সায়েম খান এসময় উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে নেতৃত্ব দেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গত ৭ অক্টোবর ঢাকায় আসে সাত সদস্যের মার্কিন প্রতিনিধিদলটি। পরে গত সোমবার (৯ অক্টোবর) দিনভর প্রধান তিনটি দল—আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করে। এ ছাড়া প্রতিনিধিদলটি সুশীল সমাজের সদস্যসহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে বৈঠক করেছে।

প্রতিনিধি দলটি ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

ইবিটাইমস/ঢাকা/এনএল

জনপ্রিয়

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় পরিদর্শন মার্কিন প্রতিনিধি দলের

আপডেটের সময় ০৩:২৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩