ভিয়েনা ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয় ও কর্মীদের দোকানে আগুন টাঙ্গাইলে সেই জিয়ার পরিবারকে সান্ত্বনা দিলেন টুকু শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন

মার্কিন ভিসা প্রক্রিয়া নিয়ে সুখবর দিলেন রেনা বিটার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
  • ৫২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ভিসা প্রক্রিয়া নিয়ে সুখবর দিলেন ঢাকায় সফররত মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার। তিনি আশ্বাস দিয়েছেন, শিক্ষার্থীসহ জনসাধারণের ভিসা প্রক্রিয়া ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে।

রোববার (১ অক্টোবর) মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার এডমিরাল খুরশিদ আলম।

এ সময় নতুন ভিসা নীতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার রাতে ঢাকায় আসেন রেনা বিটার। রোববার সকালে তিনি ঢাকাস্থ মার্কিন দূতাবাস পরিদর্শন করেন। পরিদর্শনকালে রেনা বিটার দূতাবাস ও কনস্যুলেট কর্মীদের সঙ্গে কথা বলেন এবং কনস্যুলার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

সফরকালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধা বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

রেনা বিটার ২৫ সেপ্টেম্বর থেকে সফর শুরু করেন ইসলামাবাদ থেকে পরে তিনি করাচি হয়ে ঢাকায় আসলেন। ২ অক্টোবর এ সফর শেষ করে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মার্কিন ভিসা প্রক্রিয়া নিয়ে সুখবর দিলেন রেনা বিটার

আপডেটের সময় ০৮:৪৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩