ভিয়েনা ০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

“এটা তাদের জমিদারি” – তাপসের বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৩০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • ১০০ সময় দেখুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের চরিত্র, কথা-বার্তা, সবকিছুর মধ্যে একটা সন্ত্রাসী ব্যাপার থাকে

ইবিটাইমস ডেস্কঃ  বৃহস্পতিবার(২১ সেপ্টেম্বর) সকালে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের ‘ঢাকায় ঢুকতে না দেয়া’ বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের চরিত্র, কথা-বার্তা, সবকিছুর মধ্যে একটা সন্ত্রাসী ব্যাপার থাকে। তিনি আরও বলেন, আমরা এগুলো তেমন একটা গুরুত্ব দেই না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, এটা হচ্ছে তাদের জমিদারি, সে জন্য কাকে ঢুকতে দেবে,কাকে ঢুকতে দেবে না, তারা এই ধরনের কথা বলে।

মির্জা ফখরুল আরও বলেন, তাদের এই জাতীয় আচরণ আমরা বহু ফেস করেছি ইতোমধ্যে। এগুলো নিয়ে আমরা চিন্তাও করি না। কে কী বললো না বললো এটাতে বাংলাদেশের জনগণের কিছু যায় আসে না। বাংলাদেশের জনগণের লক্ষ্য একটাই যে, তারা বাংলাদেশে একটা সুষ্ঠু-অবাধ নির্বাচন চায়, একটা নিরপেক্ষ সরকারের অধীনে।

উল্লেখ্য যে,বুধবার রাজধানীর বনশ্রীতে ২ নম্বর ওয়ার্ডের উন্নয়ন উৎসবের বক্তৃতায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আর তো মুখ নাই, লজ্জায় এখন ঢাকা ছাইড়া গেছে ঠাকুরগাঁওয়ে। আমরা ঢাকায় ঢুকতে দেবো না। রাজধানী বন্ধ রাখব আমরা ইনশাল্লাহ। তিনি আরও বলেন, যেখানেই যান, বাঙালিরা আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, আপনারা প্রত্যাখ্যাতই থাকবেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

“এটা তাদের জমিদারি” – তাপসের বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল

আপডেটের সময় ০৯:৩০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩